Showing posts with label collection. Show all posts
Showing posts with label collection. Show all posts

Monday, January 3, 2011

Women Formal Shirt Collection






 

Sunday, December 12, 2010

Exclusive Bridal Collection - 2010


e

Sunday, November 7, 2010

Exclusive collection from Rang fashion house

Classy multi colored handloom  sharee and salowar kamiz with beautiful design.































Tuesday, November 2, 2010

A very special award for AARONG.....

বেক্সিফেব্রিক্স্ অন্যদিন ঈদ ফ্যাশন প্রতিযোগিতা : বিশেষ সম্মাননা পেল আড়ং

বেক্সিফেব্রিক্স্ অন্যদিন ঈদ ফ্যাশন প্রতিযোগিতা-২০১০ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হলো গত ৬ আগস্ট সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। জমকালো ও বর্ণাঢ্য এই অনুষ্ঠানটিতে ফ্যাশন সংশ্লিষ্ট মানুষজন ছাড়াও এদেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের প্রথিতযশা ব্যক্তিদের সমাবেশ ঘটে। অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়। আরও বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং দেশ টিভি’র ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর।
এবারের প্রতিযোগিতায় ছিল ১২টি বিভাগ। প্রতিযোগিতায় দু’শতাধিক প্রতিষ্ঠানের সহস্রাধিক পোশাক জমা পড়ে। চূড়ান্ত বিচারে প্রাধান্য পায় ম্যাকয়, শৈল্পিক, নিডল ওয়ার্ক বুটিক, ড্যাজেল ফ্যাশন ওয়ার প্রভৃতি বুটিক হাউসের পোশাক। বিজয়ী পোশাকগুলোর প্রতিনিধির হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন রামেন্দু মজুমদার, রাবেয়া খাতুন, আবেদ খান, শাহাবুদ্দীন আহমেদ, সাবিনা ইয়াসমিন, নায়ক ফারুক, আসাদুজ্জামান নূর, কানিজ আলমাস খান, জুয়েল আইচ ও বিপাশা আইচ, শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা, নায়ক ফেরদৌস, ঈশিতা, আজিজুল হাকিম ও জিনাত হাকিম, নান্নু টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক বিএম শোয়েব প্রমুখ।
এই প্রতিযোগিতার একটি বিশেষ অধ্যায় হলো ‘বিশেষ সম্মাননা পুরস্কার’। এবারই প্রথম এই পুরস্কারটি দেয়া হলো। এটি পেয়েছে দেশের স্বনামধন্য বুটিক হাউস ‘আড়ং’। দেশীয় বস্ত্র ও তাঁতিদের পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে এ প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তারই স্বীকৃতি হিসেবে আড়ংয়ের প্রতিনিধির হাতে ক্রেস্ট তুলে দেন শিল্পী সাবিনা ইয়াসমিন। পঁচিশ হাজার টাকার চেক
তুলে দেন অ্যাপোলোটেক্সের ব্যবস্থাপনা পরিচালক হাজী মোঃ নান্নু বেপারী।
নৃত্য পরিবেশন করেন প্রথিতযশা নৃত্যশিল্পী তামান্না রহমান ও তার দল নৃত্যম। গানে গানে মুগ্ধ করেন সাবিনা ইয়াসমিন, শাকিলা জাফর ও ক্ষুদে গানরাজের শিল্পীরা। বিশ্ববরেণ্য জাদুকর জুয়েল আইচের মোহনীয় জাদুতে মন্ত্রমুগ্ধ হন দর্শকরা। গানের সঙ্গে আধুনিক নৃত্যশৈলী প্রদর্শন করেন ঈগলসের সদস্যরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তানিশা।